# সমুদ্রের পরিচয়

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-12-09T03:43:53+00:00
- Updated: 2019-12-09T03:43:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f/

---

একদিন তোর হৃদয়ে উঠবে চরম ঢেউ,  
সেদিন মাঝিহীনা তরী বালুকাবেলায়  
উল্টে রাখবে কেউ,  
–  
সেদিন ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে  
ভাঙা ডিঙ্গিতে ভাঙ্গা দাড় নিয়ে,  
শান্ত করতে ঢেউয়ের তুফান  
লড়বে না আর কেউ ॥

একদিন তুইও ভাসবি চোখের জলে,  
ঝর্ণাধারা দুর্বার নেশায়  
আছড়াবে দুই কূলে ;  
–  
সেদিন বলবেনা কেউ থাকে যেনো সাদা  
তেমনি করে সদা সর্বদা,  
কাঁপেনা যেনো চোখের মণি  
আঁখি যেন না ফুলে ॥

একদিন বুঝবে পাষানী হদয়,  
কত মরায় আর কত ময়লায়  
সমুদ্দুর নোংড়া হয় !  
–  
সেদিন সুদিনের ঝড়ের প্রচন্ডতায়  
ময়লা ভাসবে ছোট্ট কোনায়,  
দেখবে, ভালবাসার টলমলে জল  
সারাটা সমুদ্র ময়,  
হাহাহা,  
সখি-  
ঝিনুকের জলে খুঁজেছিলি তুই, সমুদ্রের পরিচয় ॥

একদিন তোর হৃদয়ে রাঙাবে রক্তক্ষরণে,  
সেদিন হয়তো থাকব না আমি  
ছুঁয়ে যাবে এ দেহ মরনে ;  
–  
সেদিন প্রচ্ছায়াটা থাকবে ঘরে  
তোর চারপাশে, তোর অগোচরে,  
কাঁদবে সেও নিঃশব্দে  
তুই কাঁদবি যে কারণে ॥

 

-০-  
-২৬ জুলাই ২০১৮  
-ছবি – নেট থেকে-

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f/#comments
