# সমুদ্রেতে যাবই যাব

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-03-01T04:53:36+00:00
- Updated: 2019-03-01T04:53:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac/

---

কতটা, কতটুকু জোরে চিৎকার করলে  
সমুদ্র তুমি জেগে উঠবে,  
কতটা স্মরণ-উত্তেজনা দেখালে কথা শুনবে,  
কতটা, কতবার জ্বলে-জ্বলে উঠে নিভে গেলে  
সমুদ্র তুমি পাশ ফিরে শোবে;

সৌন্দর্য-বিক্ষত, সৌন্দর্য-প্রবাহ, সৌন্দর্য-প্রদাহ,  
সৌন্দর্য-আনন্দের চিৎকার-চেঁচামেচি, আশা-আকাঙ্ক্ষা  
উত্তেজক প্রশংসা এড়িয়ে নার্সিসাস হয়ে এড়িয়ে গেলে,  
ইন্দ্রিয়গ্রাহ্য যথেচ্ছা আনন্দ-অসারতার জৌলুসে  
এফোঁড়-ওফোঁড় করে;

সমুদ্র-ভেজা হয়ে স্বর্গোদ্যানে হেঁটে যেতে যেতে ভাবি  
কতটা পথ পেরুলে আমি সমুদ্র হবো,  
দাঁড়িয়ে থাকা অভিশপ্ত এ আনন্দ-পৃথিবীতে  
আঁটকে পড়া নিস্তব্ধতায়।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac/#comments
