# সমালোচনা করুন ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2015-01-19T03:41:21+00:00
- Updated: 2015-01-19T03:41:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a5%a4/

---

![S](http://sonelablog.com/wp-content/uploads/userphoto/764.thumbnail.jpg)

সমালোচনা করুন ।

গতকালের একটা পোষ্ট নিয়ে আমি বেশ সমালোচিত হয়েছি । সত্যিই বলছি অনেক কিছু শিখেছি সেখান থেকে ।  
সোনেলার সবার কাছে অনুরোধ এখন থেকে অন্তত আমার লেখায় সমালোচনা করুন প্রশংসা না করলেও সমস্যা নেই । কোন বাধা নেই । কোন সমালোচনা কারী কে আমি প্রতিপক্ষ মনে করি না । বরং পরামর্শ দাতা হিসাবে সম্মান করি । অপ্রিয় সত্যি কথা শুনতে খারাপ হলেও ওটাই আসল কথা । সিক্রেট গ্রুপ নয় সোনেলাতেই আমরা শিখতে চাই । যা হবে সবার সামনেই হবে , কোন লুকোচুরি নাই ।

আসলে সবার চেয়ে হয়ত আমি বেশী শেখার প্রয়োজন অনুভব করেছিলাম । তাই নিজের প্রয়োজনে একটা অপ্রয়োজনীয় গ্রুপ খুলে বসেছিলাম । লেখালিখির ব্যাপারে আমি সত্যিই অনেক অগোছালো তাই চাইব সবাই প্রশংসার চেয়ে গঠনমুলক সমালোচনা করবেন ।

আপনাদের গঠনমুলক সমালোচনার অপেক্ষায় থাকলাম ।

ধন্যবাদ সবাইকে ।

---

Comments: 55 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a5%a4/#comments
