# সমাপ্তি সমাপ্তি খেলা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-10T10:15:44+00:00
- Updated: 2021-08-10T10:15:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

 

হঠাৎ ঝাঁ-চকচকে শুরু দেখে ভাবতে থাকি, এ নিশ্চয়ই সু-নিশ্চিত আরম্ভ!  
ইয়ার- দোস্ত সবাই হুল্লোড় আঁকে, উল্টোপাল্টার মোক্ষম চক্করে,  
বাজখাঁই চিৎকার চেঁচামেচি তো থাকেই।

একটু সেকেলেরা ভাং বা চরসে মজে, একালে তো অনেক অনেক কিছু,  
ক্রিস্টাল মেথ অব্ধি, টাইট/খোলা পোশাকে, কনুই কাঁপিয়ে কত কী ভাবে, ভাবে!

এক সূর্য-ঝিলিকে মিইয়ে যাবে ধোঁয়া বেয়ে বেয়ে পেঁচিয়ে ওঠা কিলবিলে লিকলিকে  
আধো অন্ধকার থেকে নিকষ অন্ধকার;

দীপ্ত মেঘের আড়ালে মুখ টিপে হাসে, সুসি আর চুমু খেতে খেতে, অ-নিশ্চিতের সমাপ্তি,  
সমাপ্তি-সমাপ্তি খেলা খেলে, অঙ্গীকারের বিট কয়েন ছুঁড়ে;

সময়ের বগল-দাবায়, প্রণতি-আভূমি;

ছবি নেটের।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
