# সমান্তরালে স্থাপন

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2020-01-02T02:07:35+00:00
- Updated: 2020-01-02T02:07:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8/

---

হৃদয়ের পাঠ্যপুস্তকে এখনও অনুপস্থিত তোমার গল্প-  
গল্পের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করতে পারেনি বলে,  
সত্যোন্মোচন ঘটেনি তোমার উপেক্ষার!  
তাই বার বার আঙ্গিকের আলোচনায় আলোচিত হবে তুমি-  
আত্ননিমগ্ন এক মানুষের আত্মিক শিক্ষালয়ে।

আমার দারিদ্র জীবনের সুখ তৃষ্ণা শুধু তুমি,  
কাল্পনিক ভাল থাকার সহচর বান্ধব হয়ে-  
রূপ-বৈচিত্র্য ছড়িয়েছ সঙীন অবসরে একাকী নীরবে;  
আমার অর্থহীন জীবনের অপ্রকাশিত শব্দের অভিধানে,  
পেয়েছি বিস্ময়ের জাগরণ তোমার স্পর্শে!

বিশ্ববিধানের আস্থাবান চিত্তবৃত্তি থেকে খুঁজেছি এক নিপুণ মেলবন্ধন-  
সর্বাপেক্ষা উপযোগী সমান্তরালে ভালবাসা স্থাপন করার প্রত্যায়ে,  
নতুনভাবে আবিষ্কৃত পুরানো চেতনার সুস্পষ্ট উচ্চারণে-  
তোমাকে চিৎকার করে বলতে চাই:  
কপালিয়া কনকলতা,  
আমি তোমাকে ভালবাসি আমার আনকোরা মনের গহীন থেকে।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8/#comments
