# সমাজ পরিবর্তন এবং ধর্মান্ধতা।

- Author: [জুলিয়াস সিজার](https://sonelablog.com/author/juliyassijar/)
- Published: 2015-05-23T20:26:46+00:00
- Updated: 2015-05-23T20:26:46+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/

---

হিন্দুদের মধ্যে সতীদাহপ্রথা প্রচলিত ছিল। কিন্তু হিন্দুদের সৌভাগ্য যে তাদের সম্প্রদায়ের একজন রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল যিনি এই প্রথা বন্ধ করেছিলেন। ইহা সহী হিন্দু ধর্ম নয় বলে তিনি নিজের দায়িত্ব শেষ করেন নি।

হিন্দুদের মধ্যে বিধবাবিবাহ ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিধবাবিবাহ চালু করেছিলেন তিনি নাস্তিক হলেও উনার জন্ম হিন্দু সম্প্রদায়ের হয়েছিল। পরিবর্তনের শুরুটা করেছিলেন সবার আগে নিজের ছেলের সাথে এক বিধবার বিয়ে দিয়ে। দৃষ্টান্ত এবং উদাহরণ নিজের ঘর থেকেই শুরু হোক। বিদ্যাসাগরও ইহা সহী হিন্দু ধর্ম নয় বলে নিজের দায়িত্ব শেষ করেন নি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি হিন্দুধর্মকে তেলাপোকার সাথে তুলনা করে কটাক্ষ করেছিলেন। বিলাসী ছোটগল্পে এক হিন্দু সমাজপতি গর্ব করে বলেছিলেন;-  
“হিন্দু ধর্ম তার নির্ভূল বিধিবিধানের জোরে এতকাল টিকিয়া আছে।”  
জবানে লেখক(শরৎচন্দ্র) বলেছিলেন;-  
“অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। টিকিয়া থাকাটাই চরম স্বার্থকতা নয়।”  
নানা উপন্যাসে শরৎচন্দ্র হিন্দু ধর্মের কুসংস্কারগুলোকে মারাত্মকভাবে রক্তাক্ত করেছেন নিজের লেখনি দিয়ে।

হিন্দুদের সৌভাগ্য যে তাদের মধ্যে রামমোহন, বিদ্যাসাগর, শরৎচন্দ্রদের জন্ম হয়েছিল। যারা ইহা সহী সনাতন নহে, ধর্মে এসব নেই বলে দায়িত্ব শেষ করেন নি। লড়াই করেছেন প্রথার বিরুদ্ধে। নিজেদের আত্মসমালোচনা করেছেন। সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র আর আমাদের কোন ভুলে নেই এটা তাদের মানসিকতা ছিল না। অবশ্য হিন্দুদের সহনশীলতাও ধন্যবাদ পেতে পারে। এসব প্রথার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কেউ তাঁদের চাপাতি দিয়ে কোপাতে যায়নি।  
নয়তো দেখতেন মুসলমানের ঘরে জন্ম হলে;-  
“অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু ইসলাম টিকিয়া আছে” এটা বলার জন্য কোনদিন অভিজিৎ রায়দের মতো শরৎচন্দ্রকেও কুপিয়ে দেওয়া হতো। আমাদেরও “দেবদাস”, “পথের দাবী” কিংবা “শেষ প্রশ্ন” এসব অসাধারণ উপন্যাস আর পাওয়া হতো না।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/#comments
