# সমাজসেবী ও লেখিকা শ্রদ্ধেয় ‘হোসনে আরা বেগম’ এর কবিতা – “ঈশ্বর এক”

Author: অন্তরা মিতু
Published: 2013-07-17
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/

–  
**ঈশ্বর এক**  
–  
বীর ভোগ্যা তুমি নারী  
বীর জায়া তুমি নারী  
বীর মাতা তুমি নারী  
কিন্তু তুমি মানুষ নও । তুমি ভোগ্য পণ্য  
এই বিধির বিধান –পুরুষের উক্তি ।  
আমি বলি , উল্টিয়ে ফেল্বো আমি বিধির বিধান  
এই আমি সিঁথির সিঁদুর মুছে ফেললাম  
এই আমি নাকের নথ খুলে ফেললাম  
এই আমি শাঁখা নোয়া ভেঙ্গে ফেললাম  
আজ আমি ঈশ্বরের ডান দিকে  
আর তুমি বা দিকে  
এবার বল মানুষের ভিতর  
ঈশ্বর এক অথবা দ্বিতীয় ।  
.  
.  
.  
২৩ শে জানুয়ারী, ২০১২  
–  
.  
–  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/elven_girl-282x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/elven_girl.jpg)
