# সমর্পণের শর্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-20T09:14:50+00:00
- Updated: 2020-10-20T15:39:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/

---

 

সময়ের সাথে পাল্লা দিতে চাই  
সিংহের ত্বরিতে, মুহূর্তে মুহূর্তে;  
সুগভীর বনাঞ্চল থেকে পথে প্রান্তরে  
পাহাড় চূড়ায়, সবুজ উপত্যকায়,  
স্বচ্ছ ঝর্ণা জলে, লোকালয়ে-ও;

ঝাঁপিয়ে পড়া ইচ্ছে গুলো চকিতে চিতার ক্ষিপ্রতায়  
ছুটতে চায়, সহিংস্র উচ্ছ্বাসে, অজস্র আদিমতার উলঙ্গতায়;

উপাদেয় ননীর মত হেমন্ত শীতলতায়  
শীত-বসন্তের আদুল উত্তুরে হাওয়ায়  
গাঁয়ের সুগন্ধ সে দেবেই;  
পথে পথে শিউলি ছুঁড়ে দিয়ে;

দহক হৃদয় স্বচ্ছ শীতল জলে স্থবির হয়ে  
সমর্পিত হতে চায়, সামান্য শর্ত সাপেক্ষে।

ছবি নেট থেকে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/#comments
