# সময়কাব্য

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-12T06:12:28+00:00
- Updated: 2020-11-12T09:12:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

 

সময়টা কোথায় হারিয়ে যায়, জানো কি কেউ?  
প্রণয়ের মায়াডোরে, স্নেহের আঁচলে- যায় কি বাঁধা তারে?  
ক্যালেন্ডারের পাতাগুলো নতুন বইয়ের মোড়কে আসন পাতে;  
চলন্ত চলচ্চিত্রে কতজন আসে যায় ,  
ক’জনার খবর রাখি সময়ে-অসময়ে?  
সে-ও কি নতুন করে অন্যখানে প্রেমের বাসর গড়ে মানব-নীতি মেনে?  
স্থির দেয়ালে ঝুলন্ত সময়টা কোন সে গাঁথুনিতে আটকে রয়?  
ঋতুর পালাবদলে সময়ের হাতেখড়ি হয়েছিল কোন সে সাধনে?  
ঢেউয়ের ভাঁজে ভাঁজে কোন সে মোহনায় হারায় অতল গহ্বরে?  
শুক্লা ও কৃষ্ণ পক্ষের আলো-আঁধারিতে মেঘের নায়ে পারাপার -সময়ের!  
স্বপ্ন-দুঃস্বপ্নের দোলাচলে সময় কি থমকে যায় ক্ষণিকের তরে?  
অচ্ছ্যুত/অধরা সময়-ট্রেনের পিছনে ছুটছি প্রতিনিয়ত।

ছবি- নেটের

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
