# সভ্য পৃথিবী

Author: সঞ্জয় মালাকার
Published: 2022-07-12
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80/

আত্নবিলপ্তি, জীবন সমাপ্তি -সভ্য পৃথিবী

মানব মনুষ্যত্ব ভূলন্ঠিত হচ্ছে!

সভ্যতা/ সংস্কৃতি /আশা- আকাঙ্খা/ দৃষ্টি হীন সুখ,

যন্ত্রণার আঁধারে নিঃশব্দ সরীসৃপের মধ্যবর্তী সংযোগস্থল!

সুখ, মিথ্যে মোহের ছলনায় -বিলুপ্ত ,

খণ্ডবোধ উচ্ছিষ্ট আবেগ মামতা শূন্যতা জুড়েই চলছে,

ছলনায় ছুটে চলে দিগবিদিক -অন্তিম সুখের উল্লাসে!

শূন্যতায় ক্রমাগত কসেপড়ে আমার পৃথিবী,

আমি মুক্তি চাই- তোমার উষ্ণ আলিঙ্গনে থেকে মুক্তি চাই,

চাই সমাপ্তি, সভ্যতার আড়ালে সটকে পড়ছে জীবন জ্যোতি

ভবিষ্যৎ বন্দী,বেদনায় আবদ্ধ আত্মজীবনী!

সভ্য পৃথিবী অন্তিম পথের সিঁড়ি বেয়ে খুঁজে স্বর্গ

মর্ত্যের কাছে কেউ নয় নত,

ক্ষুধার্ত, হৃদয়ের গহীন অরণ্য আনন্দ,

দুঃখ কান্না মুঠোয় ভরি, শূন্যতার কাছেই করি ভক্তি!
