# সব কথা যায় না বলা

Author: হালিমা আক্তার
Published: 2022-03-12
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be/

জীবনে কিছু কথা থাকে

কখনো হয় না বলতে

কথার শোধ হয় না কথাতে,

না বলা কথা গুলো অতি সযতনে

রেখে দিতে হয়, হৃদয়ের অন্তকঠুরিতে।

সব কথা বলিতে গেলে হয় মন কষাকষি

যারা তোমায় দিয়েছিল কথার তীর্যক বান

তাঁরা আজ সাধু সেজে হবে মহীয়ান।

যাহা গেছে অতলে হারিয়ে

রেখে দাও তারে অতীত গুহার আঁধারে

তুমি নিরবে বয়ে যাও বিষের বান

যা তোমায় আজ দিয়েছে সম্মান।
