# সব অন্ধকার

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-10-10T06:08:28+00:00
- Updated: 2020-10-10T11:07:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

---

হতবাক শুধু দৃষ্টির আড়ালে  
এক কুয়া অশ্রু জল; শুকানোর  
কোন উপায় নেই। হাহাকার  
বুকের মধ্যে বজ্রপাত- কখন  
হবে সুফলা শস্যের প্রভাত!

একগঙ্গা রক্ত দেখতে হচ্ছে  
বার- বার-কু-শাসনে হয়েছি  
মহাসম্রাট- মুখের হাসিটুকু  
বেদনা ছুঁই না- শুধু লালসার  
ক্ষুধা মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধতা;

ক্ষমতা তুমি আরো ঘুম পারো  
যেখানে নীল মেঘ স্পর্শের  
খেলা করবে না- কোন আর্তনাদ  
শুনবে না- এখনী তোমার হোক  
সব অন্ধকার- সব অন্ধকার।

২৫ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০  
—————————————-

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#comments
