# সবুজ রাস্তার আলিঙ্গনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-11T09:05:30+00:00
- Updated: 2021-04-11T06:47:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8%e0%a7%87/

---

 

হা-হাপিত্যেশের এই গরমে একটু খানি  
সজল বৃষ্টি মেঘের স্বর্গ-সুখ, সে আমার চাই-ই,  
দূর সীমান্তে দেখা যায় কী যায় না  
একটুকরো সিঁদুর মেঘ, কুমারী শুদ্ধতায়,  
আমাকে শাসিয়ে লাভ নেই,  
অপেক্ষাটুকুর রিসোর্ট, সে আমার চাই-ই।  
সীমিত মানবিক হলেও;

 

পড়ার সময় পড়া-পড়া খেলা  
খেলার সময় খেলা-খেলা পড়া!!

হোক বা না-হোক আহ্লাদিপনা-বৃষ্টি,  
ভেজা-ভেজা ভেজা বৃষ্টির জলকেলিটুকু,  
সে আমার চাই-ই।

হেঁড়ে গলায় লাল লাল রক্ত চক্ষুতে  
গলার সার রগ ফুলিয়ে-দুলিয়ে  
যতই ভয় ভীতি দেখাক  
আগুন-আগুন পোড়া পুড়িতে,  
সে আমাদের শাসায়-কাঁদায়-নাচায়  
গৌরিসেনর টাকায়।

সোনারগাঁ থেকে সবুজ রাস্তার  
ভেজা বৃষ্টির চাকভুম চাকভুম চটপটি টুকু,  
সে আমার চাই-ই।

স্পর্শের সবটুকু সুতো গুটিয়ে গুটিয়ে  
মুখোমুখি বসে দু’ঠোটে তুলে নেব  
ধোয়া-ওঠা চায়ের পেয়ালা;

মেঘ ফুড়ে বৃষ্টিতে-বৃষ্টিতে বজ্র-বিদ্যুতে-বিদ্যুতে  
আহামরি সে সুখটুকু, সে আমার চাই-ই।  
কাঁহাতক আর ভালোলাগে অপেক্ষার অপেক্ষা অপেক্ষা খেলা!  
ছুঁড়ে/ছিঁড়ে ফেলি ঐ সব, সব ডায়েরি,  
আহামরি তেতুল সুখের বেগানা বৃষ্টিটুকু, সে আমার চাই ই।  
স্বর্গমর্ত্য পুল সিরাত মেঘ গর্জনে-ও।

সাচ্চা দিলের নর্দমা-কীট, নরাকার!!

ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8%e0%a7%87/#comments
