# সবুজের জলছবি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-04-22T13:37:43+00:00
- Updated: 2019-04-22T13:38:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/

---

 

সমাগত রৌদ্রোজ্জ্বলে সবুজ আরও গাঢ় সবুজ হয়ে  
পাতার ভাঁজে ভাসছে, এখন এখানে,  
এ-প্রভাত-সূর্য, প্রভাতের সূর্য কোথায় ছিলে?

ইন্মুল বিরহ-বিষাদে পরিস্রুত, বিনির্মাণের পরিচর্যায়  
উজ্জ্বল মুখশ্রীর অপার সৌষ্ঠব, প্রায় দৃশ্যমান অদৃশ্যতা  
ঠেলে ফেলে, ছলনাময় রূপ-অপরূপে এক্ষণ উঁকি দিচ্ছে  
সূর্যালোকে ডাকিনীর নির্জন-প্রকাশে।

আলোটুকু নিভে যাবে, বিষ-রেখা জমাট করে  
রয়ে যাবে, ছুঁয়ে যাবে ,উত্তরাধিকারের সূত্রে,  
আদরণীয় ক্রুদ্ধতায়।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/#comments
