# সবই এখানে থাক

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-10-27T05:00:07+00:00
- Updated: 2020-10-27T05:00:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95/

---

*হঠাৎ কবিতা আমাকে প্রশ্ন করে?*

*আমাকে নিয়ে এতকিছু করে কি লাভ পাবে!*

*কিছু কলঙ্কের জোছনায় ভেজাবে*

*আর হাসি তামাশা হবে- এগুলো নিয়ে কি তুমি শান্ত;*

*আমি হেসে উঠলাম কবিতা কি বলছো?*

 

*আমি তো কিছু আলো নিয়ে হেঁটে চলি*

*কিছু তো ভাবনা ছড়ায়- বলো! আমাকে থামতে*

*বলছো- না আমি পারবো না- ঐ দেখো বর্ণগুলোর*

*মিছিল দেখো- শ্লোগান শুন কি বলতে চাচ্ছে*

*তুমি আমাকে কবি ভাবছো না- আমি কবি না;*

 

*ক্ষীণ সময়ের মধ্যে কিছু অনুধাপন করতে*

*চাই- কবিতা তোমার গন্ধ নাহয় সঙ্গে নিলাম-*

*এভাবে আর প্রশ্ন কর না- লাল নীল সবুজ সব*

*রঙে রাঙাব- রঙধনু দেখো, কিছু সোনালি অতীত*

*সঙ্গে নিয় একটু হাসি থাকবে- সবই এখানে থাক।*

১১ কার্তিক ১৪২৬, ২৭ অক্টোবর ২০

—————————————-

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95/#comments
