# সন্ধ্যা শুয়ে আছে নিসর্গ-শিয়রে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-08-19T06:24:12+00:00
- Updated: 2019-08-19T11:26:48+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%b6/

---

 

কোন এক বিরল সন্ধ্যায়  
ঠাটা-মৃত্যুর অভিশাপে ভারাক্রান্ত  
অন্তঃসত্ত্বা এ হৃদয়,  
খোঁজে একটুখানি উন্মুখ জানালা;  
বিনিদ্র রাত্রির শঙ্কায় একটু বাতাস,  
গলে-যাওয়া চাঁদের হিম-শ্রী হ্রদে  
খরতাপের অন্তহীন একাকীত্বে।

ক্ষণ-জীবনের জল-বৃষ্টিতে নির্বাক বিস্ময়ে ভাবে,  
কে আর রাখিবে কারে আধার-স্মরণে!

আচ্ছন্নের মসৃণ খুশি, অনুপকারী প্রত্যহের ফুটে থাকা  
কিরণ-কল্পন আফসোসের কারণ,  
সবেধন-নীলমণি চাঁদ, ফিকে আজ দূর আকাশে  
স্তব্ধতায় ডুবে আছে, নরম-সন্ধ্যা শুয়ে আছে নিসর্গ-শিয়রে,  
মৃদু-উজ্জ্বল আলো ফেলে, বৈপরীত্যের অবগুণ্ঠনে!

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%b6/#comments
