# সত্য বিবেক

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-06-13
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95/

-   সত্য নিয়ে দাঁড়াও সত্যের সঙ্গ দাও জীবন হবে সুন্দর আনন্দময়,,
-             খোকা,,
-   যাচ্ছ কোথায় ওরে খোকা
-   সত্য বিবেক ছেড়ে,
-   কর্ম জীবন শিক্ষা ধর
-   রত্ন খুঁজে পাবে!

-   সত্য তোমার বইয়ের পাতায়
-   খুঁজে দেখ তুমি,
-   হাতে নিলে পাবে তুমি
-   সুখ নিত্যদিন’ই!

-   কি ভাবছ ওরে খোকা
-   কোথায় যাবে তুমি,
-   ময়লা গাঁয়ে আতর তোমার
-   হবে সত্যের সাথী!

-   স্হানও পাবে মানও পাবে
-   হলে বইয়ের মতি,
-   তুমি-ই হবে সবার সেরা
-   আদর সোহাগী!
-   ০৭/০৬/২০১৭
