# সত্যের পথে

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-10-23
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-2/

-   মিথ্যা ছাড়ো সত্য ধরো  
    নইলে মিথ্যায় পুড়ে মরো  
    আখের হবে ভার,  
    সত্যের পথটি ধরে রাখো  
    জনম জনম সুখে থাকো  
    তবেই হবে পার।

-   সত্যের পথে শান্তি মিলে  
    মিথ্যার পথে ভয়’যে দিলে  
    মনটা কাঁপে আজ,  
    ধরার বুকে সত্য হলো  
    মিথ্যার চেয়ে ভীষণ ভালো  
    নেই বলতে আর লাজ।

-   ধরার যত সাধু লোকে  
    সত্যের পথে তারা থাকে  
    করে না তো ভুল,  
    ধরার বুকে পাপী যারা  
    ভীষণ মিথ্যা বলেন তারা  
    নয়তো সাদা ফুল।

-   সত্যের পথে চলে ভাই সব  
    মিথ্যা নিয়ে নেই কলরব  
    চলে সত্যে পথ,  
    জীবন মুখে খাড়া থাকা  
    মিথ্যায় ভীষণ কালিমাখা  
    চলবে না প্রাণ রথ।
-     
      
    রচনাকালঃ  
    ১৬/০৭/২০২১  
    ৪+৪/৪+৪/৪+১
