# সত্যি-হাসির ছোঁয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-10T16:22:19+00:00
- Updated: 2020-11-10T16:25:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/

---

 

জমে থাকা ধুলোর পাহাড় পার হয়ে এসেছি অবলীলায়  
বিদায়-হাতগুলোর ক্ষয়ে যাওয়া হাড়-গোড় সেখানেই  
পড়ে থেকে থেকে নিঃশেষ হতে দেখেছি।

হতাশ-কাকদের ডানা ঝাপটানো-দাপাদাপিতে ফিরে আসেনি কেউ-ই;  
শঠতা ও হানাহানির জ্বলন্ত অভিশাপ বয়ে বেড়াতে দেখেছি;  
পরিত্রাণ বিহীন ন্যাড়া –মাথার সঙ্কীর্ণতা, ছিনিমিনি-চিকন খেলার ছাপ  
বাতাসে, গুমোট-তুচ্ছতার প্রতিনিধি;

ধূলি আর মৃত্তিকালগ্নতার পথে শিশির-কুয়াশার ভাঁজে  
শ্লীলতার অন্তহীন জীবনের হাতছানি জন্মান্তরের চোখে;  
কুহক-ছোঁয়া শরীরের ফাঁকিঝুঁকিতে বন্দি হয়ে আছে/গেছে;  
অকুল শূন্যতার মাঝে;

টুটি-চাপা-হাসি!!  
সে এখন ধরা-ছোঁয়ায় সত্যি হয়ে গেছে!!

ছবি নেটের।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/#comments
