# সত্যির মিথ্যে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-06-26T07:31:55+00:00
- Updated: 2016-06-26T07:31:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/

---

অরণ্য, সাদাচোখে খুব করে  
লোকালয়ের কথা ভেবেছিল,  
লোকালয়ে ঘর বাঁধার কথা ভেবেছিল;  
নড়নড়ে ঘরও তুলেছিল!  
দূরন্ত, ভীষন প্রেমিক সে, ঝাঁ চকচকে,  
হুঁ হুঁ করে হঠাৎ কেঁদে উঠেছিল,  
একান্ত ভাবে  
আত্মহত্যা সত্যি সত্যিই করতেও চেয়েছিল;  
ফিরে গিয়ে অরণ্যে জীবন বাঁচিয়েছিল।  
জানিনে সত্যি মিথ্যে,  
র’য়ে স’য়ে নুঁয়ে পড়ে সরুমুখে  
এমনই আমাকে বলেছিল;  
শুনে  
নিঃশব্দে হো হো করে হাসতে ইচ্ছে হয়েছিল!

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/#comments
