# সত্যিই পারিনা

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-28T01:35:30+00:00
- Updated: 2019-11-28T01:35:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/

---

পারিনা উচ্ছিষ্ট নিঃশ্বাসের তীব্রতায়  
ভাসিয়ে দিতে অনন্ত পথে  
তোর নামে লিখা উড়ো চিঠি ,  
হাজার পৃষ্ঠার উপন্যাস উল্টিয়ে  
খুঁজে বের করে নিতে পারিনা  
সন্ধি-বিচ্ছেদের শব্দ ক’টি ।

পৃষ্ঠার সীমাবদ্ধতায় সারমর্মে  
এঁকে দিতে পারিনা  
তোর আমার সম্পর্কের ভাস্কর্য ,  
হাতে গুনা দুই চার পাতায়  
অনুশীলন করতে পারিনা  
তোকে নিয়ে লিখা কাব্যের তাৎপর্য ।

সহ্য করতে পারিনা ব্যভিচারিণীর তালিকায়  
তোর নামের দুটি বর্ণের  
চিরায়ত কোন অবস্থান ,  
পারিনা ভুলে যেতে আমার এই বর্ণের রাজ্যে  
তোর হাস্যোজ্জল উপস্থিতি আর  
তোরই যত সহিংস প্রতিদান ।

পারিনা ভুলে যেতে সকাল, দুপুর, সাঁজে  
হৃদয়ের প্রস্তরখন্ডে অংকিত  
অমলিন কিছু স্মৃতি ,  
তোর মতো করে আজও পারছিনা  
পারবোওনা কোন দিন  
আমি যে সত্যিই পারিনা তিথী_____॥

-০-

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/#comments
