# সঞ্চয়ের স্বপ্ন-স্বর্গ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-07T03:51:54+00:00
- Updated: 2020-08-07T09:06:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97/

---

 

ভাবলেশহীন নিস্পলক চোখে স্মৃতির পাতা উল্টাই  
হিসেবের নিকেশ ছাড়াই, স্বপ্নের সীমা ছাড়িয়ে,  
আনন্দ শয়ানে –না,  
অধীর হয়ে ফেলে আসা দিন পঞ্জির;

রঙ্গিন পাতা জুড়ে কলম-রেখায় আঁকা হয়ে আছে কত কী!  
আনন্দ বেদনার বাঁকে বাঁকে বৃষ্টি ধারার মত  
ভালোবাসা-বাসির নকশী কাঁথায়;

নীলাকাশ ছুঁয়ে জ্যোৎস্না-প্লাবিত কাশবন  
বয়ে যাওয়া ধানসিড়ির স্তব্ধ নিস্তব্ধতায়  
কত গল্প কত স্মৃতি, বৃষ্টি ধোয়া সবুজের মৃদু সুবাস;

ধূসর জৌলুশ-হীন ঝাপসা দৃষ্টি মেলে  
চড়াই ওৎরাই এর সিঁড়ি ভেঙ্গে অলস সময় স্রোতে  
সবুজে ছাওয়া সঞ্চয় স্বর্গের স্বপ্ন দেখি, ঝাঁক বাঁধা মানব হৃদয়ে;

ছলনার রমণ-গাঁথা সে আমার চাওয়া-না।

ছবি নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97/#comments
