# সজ্জন

Author: সাজেদুল হক
Published: 2020-07-26
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8/

**কে কথা কয়**  

বুকের ভিতর

জানি আমি

জানে সে জন

শুধু জানি আমরা দু’জন।

আমি ধরি কাক ডাকা ভোর

সুজন ধরে কৃষ্ণ দুপুর।

মন যদি মোর আকাশ আঁকে

রামধনু রং সুজন মাখে।

স্বপ্ন দেখি আমি যদি

সুজন বেড়ায় তিস্তা নদী।

যদি বলি চলতো ঘুমাই

সুজন বলে ধুৎত্তুরি ছাই।

এমনি করে মনের মাঝে

সুজন আমার কথায় সাঁঝেে;

এমনি করে বুকের ভিতর

মান অভিমান অষ্ট প্রহর।

কে কথা কয়

কয় যে কথা

মনের ভিতর বুকের ভিতর ;

আমিই জানি

আর জানে সুজন

শুধু জানি আমরা দু’জন।
