# সখী তোমায় অভিনন্দন

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-10-11T16:17:28+00:00
- Updated: 2020-06-04T17:41:13+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%96%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8/

---

বন্যা ইসলাম, সোনেলা ব্লগে তিনি পরিচিত [**বন্যা লিপি**](https://sonelablog.com/author/lipi71/) নামে। তার আরও একটি নাম আছে, ময়না-১ 🙂

আজকের শুভেচ্ছা বিভাগের পোস্ট তাকে নিয়েই। এইতো সেদিন [**এলেন**](https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be/) সোনেলার উঠোনে। লিখেছেন যত না, তার চেয়ে বেশি মন্তব্য দিয়ে উৎসাহিত করেছেন সহ ব্লগারদের। তিনি অন্য সবার লেখা পড়ে বুঝে তবেই লেখা আনুযায়ী মন্তব্য করেন। সমালোচনা মূলক মন্তব্য তিনি আশা করেন সবার কাছ হতে, যারা সোনেলার ফেইসবুক গ্রুপ নিয়মিত দেখেন সেখানে তিনি সমালোচনা মূলক মন্তেব্যের পক্ষে অত্যন্ত জোড়ালো এবং যুক্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন।  স্বভাব সুলভ আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন উঠোন বাসির মন। তার অকৃপণ মনোভাব আমরা দেখেছি শুরু থেকে আজ অব্দি।

সোনেলা যখন বিরোধীদের প্রচন্ড আক্রমণের শিকার হয়েছিলো, সেই আক্রমণ থেকে বাদ পড়েননি তিনিও। নিজের বিচক্ষণতার প্রমাণ রেখেছেন ঐ দুঃসময়ে। প্রতিবাদের ঝড় তুলেছেন বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে। অথচ ঐ সময়ে অনেকেই ভুল বুঝে সোনেলা ত্যাগীদের খাতায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে সামান্যতম দ্বিধা করেননি।

তার [**পঞ্চাশতম**](https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87/) পোস্ট পূর্ণ হলো। অর্ধ শততম পোস্টের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়মুখ বন্যা লিপিকে। অতি শিগরিই তার লেখা শত থেকে হাজারে পৌঁছাক এই শুভ কামনা। 🌹🌹

![](https://sonelablog.com/wp-content/uploads/2019/10/FB_IMG_1570806489640.jpg)

---

Comments: 69 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%96%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8/#comments
