# সকাতর প্রতীক্ষা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-12-20T05:40:44+00:00
- Updated: 2018-12-20T05:41:51+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

---

উদ্ভ্রান্ত ঝড়ের বেশে গর্জন-সমুদ্র ফুলে-ফেঁপে ঝাঁপিয়ে পড়ে ক্যালিপ্সো-সম্ভোগ-উন্মত্ততায়,  
অনুকুল-বাতাস-প্ররোচনায়; ক্রমাগত। বালিয়াড়ি-বাঁধ ক্ষত-বিক্ষত হয়, ভেঙ্গে-চুরে একাকার হয়;  
টিকে থাকে মাটি কামড়ে, দীর্ঘ-বিলম্বিত-নিঃশ্বাসে।

বিফল-সমুদ্র ফিরে যায় দূর-বহুদূরে, রাগে দুঃখে; রেখে যায় অমলিন স্মৃতি-চিহ্ন, লোনা-স্বাদে;  
ঝড়ো-বৃষ্টি নিয়ে আবার ফিরে আসে, ফিরে ফিরে আসে, জ্যোৎস্না জ্বেলে, ঘুটঘুটে আধারে,  
নীরব-নিভৃতে; ফিরে-ও যায় পুরনো নিয়ম মেনে, নিয়ে যায় একরাশ স্মৃতি-উজ্জ্বল-বালুকা-বেলা।

কাতর-প্রতীক্ষার সাদা-সুখ, ছিঁড়েখুঁড়ে যাওয়া দগদগে-দিগম্বর-হৃদয় লুকিয়ে,  
চোখ-ওপড়ানো ব্যথা নিয়ে বালিয়াড়ি ভাবে, সে-ও একদিন সমুদ্র হবে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#comments
