# সকলই গরল ভেল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-17T11:46:56+00:00
- Updated: 2021-04-17T16:21:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2%e0%a6%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b2/

---

 

এই যে এত নড়া-নড়ি, হাসা-হাসি, দৌড়া-দৌড়ী, শোয়া-শুয়ুই, ঘুমা-ঘুমি, খাওয়া-খাওয়ি, কাঁদা-কাঁদি,  
লাফা-লাফি, চিৎকার-চেঁচামেচি,  হুংকার-গর্জন,তেলবাজি-তোষামোদি, লেখা-লিখি, হিংসা-হিংসি,  
মিথ্যা-মিথ্যি, চোখা-চুখি, গা ঘেঁষা-ঘেঁষি,সচল-সবল এই আপাত অপূর্বতার ঝলক-বলক নিয়ে  
আমরা কী কী ফালাইবো, কী কী করিবো? কোথায় কোথায় যাইবো???  
এই অমৃতে সঞ্জীবনী কৈ? সকলই গরল ভেল!!

ঝুল সন্ধ্যায় শেষ-যাত্রা-বিন্দু অলক্ষ্যে দাঁড়িয়ে আছে হাত ছোঁয়া দূরত্বে;

***[আমরা কথায় কথায় হরহামেশা- জীবনের সংজ্ঞাস্বরূপ বলিয়া থাকি,’দোলনা থেকে কবর পর্যন্ত’।***  
***সারিকস্কি কথাটা বলিতেন অন্য রূপকে,’ জীবন একটা ঘটের ন্যায়। ‘পদার্থ জমিতে জমিতে যখন***  
***ঘট বা ঘড়াটা পূর্ণ হয়  তখন একদিন তাহা ফাটিয়া যায়। মৃত্যু আর কিছুই নহে এই ফাটলের অপর নাম মাত্র।]***

এই ঘড়াটি আমারা কী কী দিয়ে পূর্ণ করি!ওয়ার্কস এ্যাট ফেফেফে……।

শরীরী সীমানা জুড়ে ঝিলিক-মারা চনমনে-ঝলমলে আলো, খুবসুরৎ আগুনে গোপনাঙ্গ, ভিরমি খাওয়া গা-সুগন্ধি,  
আঁকাবাঁকা বাঁকা-বাঁকা হাসির হাঁটে হেঁটে বিমুর আমি, কাঁপা-কাঁপা কাঁপতে থাকা খা-খা নিসর্গে  
ভুয়ো তত্ত্বোপদেশে থমকে দাঁড়াই, এলাহি কাণ্ডের খেলা খেলে, খেলা দেখতে দেখতে লিখি তাই-ই, যা যা ভাবি,  
লিখতে লিখতে আওরাই, বিকারগ্রস্তের মত কিছু ধার করা বুলি।

***[সারিকস্কি এক নাম না-জানা কবির একটি অনুবাদ করেছিলেন………***

***কেতাদুরস্ত কবি***  
***শ্রোতাদের শোনাইবেন***  
***শুদ্ধ কবিতার বেশী কিছু***  
***কবিতায় কান খাড়া,বাড়ি ফিরিবেন ফুরফুরে***  
***নিঃসন্দেহে দোজখ***  
***আর এহেন কবিকে নিজের গজর গজর শোনাইতে হয় নিজেকে।]***

******************************************************

বিদ্রঃ বন্ধনীর অংশটুকু সলিমুল্লা খানের তরজমায় ফিনিস কবি পেন্টি সারিকস্কি থেকে নেয়া।  
কবির ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2%e0%a6%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b2/#comments
