# সংসারী বউ

- Author: [চাটিগাঁ থেকে বাহার](https://sonelablog.com/author/bahar2007/)
- Published: 2016-10-28T18:18:31+00:00
- Updated: 2016-11-02T07:03:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%89/

---

সংসারী বউ

♥♥♥

তুমি আমার বিপদের বন্ধু

চলার পথের সাথি,

দিতে পারিনি এখনও তোমায়

মুক্তার মালা  গাঁথি।

 

সংসার নামের জটিল সমীকরণে

করেছি তোমায় বন্দি,

টানাটানির সংসারে পারিনি করতেc

বিত্তের সাথে সন্ধি।

 

কষ্ট করছো গাধার মত

খাটছো যেন কামলা,

জানিনা তোমাতে জমে আছে কত

আমার বিরুদ্ধে মামলা।

 

আছে আছে জানিও আমারও আছে

সুন্দর একটি মন,

দেখাবো সেদিন আসবে যখন

দু’হাত পুরায়ে ধন।

 

১৭/০৫/২০১৪ইং

ইং

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%89/#comments
