# সংশয়

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-18T21:38:03+00:00
- Updated: 2013-10-18T21:38:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b6%e0%a7%9f/

---

কোন আশা নেই , ভালোবাসা নেই  
– হিসেবের খাতায়  
কোন চাওয়া নেই , উচ্চাশা নেই  
– সুখেরই আশায়  
নাজিফাহ বিশ্বাস করবে কিনা জানিনা  
এ আমার মন গড়া কোন কথা নয় ।

মেহেদী রাঙ্গানো হাত নিয়ে দেখবো –  
হাসবে কবে এই ঘর আমারই ?  
তুমি যে আমারই , এক প্রেম জুয়াড়ি  
ফেরারি অপ্সরী , প্রিয় স্বপ্ননারী ।  
রাত্রিদিন তাইতো তুমিহীনা থাকে সংশয় ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b6%e0%a7%9f/#comments
