# সংবাদপত্র

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-10-29T18:00:21+00:00
- Updated: 2020-10-30T06:00:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

---

 

তোমার বুকের উঠোন জুড়ে খেলা করে কত শত রঙ-বেরঙের শব্দ-মালা;  
হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত অজস্র উত্তরের সমাহার নিয়ে।  
সুখ-দুঃখ, আনন্দ বেদনার মিছিল সঙ্গ হয় ভোরের আলোয়,  
ঝড়-ঝঞ্ঝাট, মেঘ-বৃষ্টি, কাঠফাঁটা রোদ নয়তো শৈত্যপ্রবাহ;  
তবুও হাজির জানাতে ‘সুপ্রভাত’ হাজারো প্রতিবেদন সঙ্গে।  
সহস্র বিজ্ঞাপনের ভীড়ে ভেসে উঠে নিত্যকার চাওয়া পাওয়ার পণ্যসম্ভার।

কত শত বর্ণমালা নানান ভাষায় রাঙিয়ে তোলে সংবাদ দাতা ;  
অজস্র শিরোনামে পাঠকের জ্ঞানের পিপাসা পূর্ণ করো আপন মহিমায়।  
সাদা-কালো, রঙ্গীন ছবিতে কত কথা যাও যে বলে এক নিমিষেই।  
প্রতিবেদক আলো-আঁধারির অলিতে গলিতে সদাই করে আসা-যাওয়া;  
উদন্তের খোঁজে দিবানিশি ছুটে বেড়ায় আপন-পর সব ভুলে।  
সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, ফিচার, বিনোদন, রঙ্গমঞ্চ সবই পাই;  
সেই সাথে খুন, রাহাজানি, ধর্ষণ, ব্যভিচার, অন্যায়-অত্যাচার তা-ও জানতে পাই ।  
তবুও তোমাকে না পেলে দিনটাই হয়ে যায় বিবর্ণ, বিষণ্ণ, ছন্নছাড়া।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/#comments
