# সংকেত

Author: মাসুদ চয়ন
Published: 2019-08-11
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4/

#সংকট//মাসুদ চয়ন”  
নদীতে জোয়ার নেই-শাখায় শাখায় অধঃপতন বিভাজন বিচ্ছেদ  
শাখাদের ভিড়ে মূলতট মরে যায়  
মাছেরা কাদায় লুকায়-মরামরা দেহ ষরা  
চোখপেয় হয় কি আর কালো পানকৌড়ি বুনোহাঁস!  
পাহাড়ে ফাটল ধরেছে-এই বুঝি ভেঙ্গে পড়ে  
বনানী আগুনে জ্বলছে-পাখিদের চোখে জল  
হরিণী বুনো ঘাস খুঁজে-চেপে যায় আক্ষেপ  
সবুজ ঘাসে হলুদ ক্ষত-নির্মূল বিবর্তন  
এভাবে পৃথিবী মরছে-মানুষের কারণে  
তবুও মানুষ হাসছে-নাট্যে গল্পে।  
তোমাদের বর্জ্য স্তুপ নদীদের দিয়ে-নদীতেই জীবন খুঁজিলে  
দেখো আজ মরা নদী জল হারা  
বনভূমে মরা বৃক্ষ বিরহ সঙ্গীত বাজিয়ে কাঁদছে  
তুমিও সুর ধরো হে বন বিরহীদের শোকে  
দেখো আগুন ঝড়ছে মহাকাশ চুয়ে\_  
পৃথিবী ফিরে যাচ্ছে বিগব্যাং লগ্নে।  
হয়তো দেখিবে তুমিও  
চেয়ে দেখো সূর্যের র্যাশ বিগলিত হয়ে ছুটে আসছে।
