# ষোড়শী

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2020-08-06T14:36:24+00:00
- Updated: 2020-08-06T14:37:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b7%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%b6%e0%a7%80/

---

নীল চাঁদের আলোকিত

অংশ নিয়ে নিলেই

দীর্ঘ অমাবস্যা——!

 

এই কথা জেনে ষোড়শী

দীর্ঘ রজনী অপেক্ষা করলো

দরজার পাশে।

কলিংবেলও গেলো ছুটিতে।

 

আর ছেলেটির,

বিষণ্ন দুপুর;

ফিলোসফি থেকে হয়ে ওঠে

খরস্রোতা কর্ণফুলী।

 

একটা নির্বোধ প্রেম

বিকেলে এসে নিউটনের

মাধ্যাকর্ষণ থিউরি উন্মোচন করে।

 

অথচ,

প্রায়ই স্কুলে যাওয়ার পথে

হাজারো শব্দের মাঝে

ঘুমিয়ে পরে ভাড়াটে পথ।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%b7%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%b6%e0%a7%80/#comments
