# ষড়রিপু (সোনেলা ম্যাগাজিন ২০২২)

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2022-08-09
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b7%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf/

অভিযোগগুলো বিষুবরেখায় মিশে গেছে,  
কান্নাগুলো চৈত্রের খরতাপে বাষ্পায়িত;  
‘তুমি ছিলে’ সত্যিটা স্মৃতিভ্রষ্ট আজ।  
সংলাপময় দিনগুলো নির্বাক হয়েছে বেলাশেষে;  
পরাবাস্তবতা হার মেনেছে মাইথোলজির দূর্গম পাহাড়ে আছড়ে পড়ে।  
অস্তিত্ব রক্ষায় কৌশলী হতে পারিনি আজো;  
তবুও দিনশেষে কি পেলাম, পেলাম না তাই নিয়ে চলে সংসদীয় বাকবিতন্ডা।  
হাজারো চলমান সংকটে দ্বিধাদ্বন্দ্বে ভোগে ‘মনের ষড়রিপু’।

ছবি-নেট থেকে
