# শয়তানি-৩ : ভুত হাজির করলাম

Author: মেহেরী তাজ
Published: 2015-03-08
Category: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a7%a9%e0%a6%83-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/

বেশ কিছুদিন ধরে আমার সাজেশন ভাজাভাজা করা রুমমেট আর নতুন রুমমেট কে নিয়ে কিছু লিখবো লিখবো করেও লেখা হচ্ছিলো না। আজ একটু সময় পেয়েছি। এবং চেষ্টা করছি গুছিয়ে কিছু লেখার। সাজেশন ভাজাভাজা করা রুমমেটের গল্প দিয়েই আমার ব্লগে লেখা শুরু। সেই রুমমেট চলে গেছে অনেক দিন। তার কথা গুলো আমার কাছে খুব ইম্পরট্যান্ট ছিলো। চলে যাওয়ার আগে তার সাথে আমার কথোপকথন:—

উনি: রাজকুমারী আমি তোমাকে একটু জরিয়ে ধরি? তুমি কিছু মনে করবে?  
আমি : ছি ছি আপু কি বলেন। কিছু মনে করার কি আছে এতে।  
উনি: তুমি সম্ভবত সব সময় ভাব আমি তোমায় অপছন্দ করি। কিন্তু সত্যি কথাটা হলো তোমায় দেখে আমার খুব হিংসা হত।  
আমি : আপু থাক না ওসব কথা।  
উনি: তোমার কনফিডেন্ট,কাজ,ফান আড্ডা, সব দেখে মনে হত আমি কেন তোমার মত নয়?? কেনো?? আমি: আপু আপনি তো আপনার মত, থাক না।  
উনি: আমি সারাদিন পড়ি জন্য তুমি রাগ করতে। আমি জানি। কিন্তু আমি যদি না পড়ি তাহলে পাসই করতে পারবো না।  
আমি: ( মাথা তুলে উনার চোখের দিকে তাকাতে পারছি না, কারণ আমি ভুল মানুষ কে এত দিন অপছন্দ করতাম)।  
উনি: আচ্ছা থাক আর কিছু বলবো না শুধু এইটা শুনে রাখো “আমি তোমায় অনেক পছন্দ করি”।

ডিসেম……

ডিসেম্বরে উনার বেডে এক নতুন রুমমেট এসেছে। আমার ছোট। আমার নতুন রুমমেটের ইন্ট্রোডাকশান হতে পারে এভাবে ” খুব ভিতু, ভালো, শান্ত্, কোন ভাবেই ক্লাস মিস করতে রাজি নয় টাইপ একটা মানুষ “। এগুলোর কোন দিক থেকেই সে আমার রুমমেট হওয়ার যোগ্য না। কিন্তু সে আবার খুব আড্ডাবাজ বলেই আমার সাথে টিকে গেছে।

তার একমাত্র বিরক্তিকর ব্যাপার হচ্ছে, তার যখনই ওয়াসে যাওয়া দরকার পরবে সে আমার সাধের ঘুম ভাঙ্গায়ে দিবেই। সেটা রাত এক টা বা তিন টা হোক না কেন। সে যেটা করে সেটা হলো চোখ ঘসতে ঘসতে আমার বেডের পাশে এসে বলবে ” আপুউউ ওয়াসে যাবো ওঠেন”। ছোট মানুষ বলে কিছু বলতেও পারি না।

প্রতিরাতের মত আজ রাতের কাহিনী। সে এসে আমায় উঠায়ে নিয়ে গেছে।আমি ঘুমিয়েছি দেড়টা্য আর তখন বাজে দুটা পনেরো কি সতেরো। আমি বেসিনের পাশে দাড়ায়ে আছি। হঠাৎ মনে হলো পাইছি ইহারে পাইছি। আমি ওকে রেখে একাই রুমে এসে গেটে ছিটকানি লাগায়ে শুয়ে পরছি। একটু পরেই শুনি গেটে ধুম ধুম কিল পরছে। তারও কয়েক মিনিট পরে আমি উঠে গিয়ে গেট খুলে গিয়ে মোটামুটি ঘুম জড়ানো কন্ঠেই ওকে প্রশ্ন করলাম – এই এতো রাতে বাইরে কি কর?  
– আপু আপনি আমাকে রেখে চলে আসছেন কেনো?  
– আমি? কখন? কোথায়? ( খুব হাসতে ইচ্ছা করছে পারছিনা)  
– আপনি তো গেলেন আমার সাথে।  
– পাগলামো কর না। আমি ঘুমাইছি দেড়টাই। আর ঘুমানোর আগে গেটা লাগায়ে ঘুমাইছি। তুমি বাইরে গেলে কিভাবে? ( ওর চেহারা দেখার মত হয়েছে।)  
– আপু তারমানে আপনি সেজে ভুতে আমাকে বের করে নিয়ে গেছে। ( বলেই সে বিছানাই বসে পরছে) – -তাই? বল কি? আল্লাহ মাফ কর। কখন গেছিলা বাইরে?  
– দুটার একটু পর।  
– এখন তো বাজে পোনে তিনটা।  
– আপু আমার হাত পা কাঁপতেছে।  
– আমার ও। তুমি যাওয়ার আগে পা দেখো নি? উল্টা না ঠিক ছিলো?  
– না আপু ভুলে গেছি।  
– আইতুল করসি পরতে পারো?  
– হ্যা পারি। তার মানে ভুতে আমাকে পা দেখতে ভুলায়ে দিছে।  
– আইতুল কুরসি পড়ে ঘুমায়ে যাও।  
– আমি আর একা ঘুমাইতে পারবো না। আপনার সাথে ঘুমাবো।  
– আমি তো ডাবল ঘুমাইতে পারি না। এক কাজ করো। তোমার বেডাটা আমার বেডের সাথে জোড়া দিয়ে ঘুমাও।  
– আপু আপনার পা দেখি।  
– হ্যা দেখো।  
– না ঠিক আছে। তারমানে আপনি ভুত না। কিন্তু ওই টা ছিলো। ( বলেই ফিট)

#এই কাহিনী সবাই শুনেছে এবং রাত ১২ টার পরে সবার ওয়াসে যাওয়া বন্ধ।

বি: দ্র:  
১। আপু আপনাকে এবং আপনার “রাজকুমারী ” ডাকটা খুব মিস করি।  
২। আমার ভুতে তাড়া খাওয়া রুম্মেট সেই সময় ঘড়ি দেখতে ভুলে গেছিলো। ( এটা আমার হিমু পড়ে শেখা।)  
৩। সে সন্ধার পরে আর কোন দিন ওয়াসে যাবে না এবং কোন একটা মাত্র রুমমেটকে ঘুম থেকে জাগানোর মত বোকামো ও করবে না প্রমিজ করেছে।
