# শ্লোক কিংবা আয়াত

Author: কান্ত রায়
Published: 2021-03-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4/

সমব্যাথা অন্বেষণে মুখজাত লালা ঝরে,

এ যেন জিভ নয় ক্ষুধাতুর দু’টি চোখ—

একটাই চাওয়া;তোমার আয়ুতে প্রিয়া আমার আয়ু সংযোজন হোক।

অনাদরে বিরোধী সন্ধির গান শিখে যে ভুবন চিল,

সে জানতো না—

হাইড্রোলিক প্রেম আর শৃঙ্গার রসের মাঝে কথায় আর চালচলনে এতোটা মিল!

উইপোকা আড়ম্বরপূর্ণ প্রবাহনামায় কোরেছে তিতা গন্ধ-সব কবুল,

সক্কল সকাল উপেক্ষা কোরে নৈকট্য-অভিবাদনে ভক্তের মন আজ প্রেমে মশগুল।

তুমি অতি সন্ধ্যায় বাড়ি ফিরলে মুখ শুকিয়ে আনে শাঁখের করাত;

হতাশা আর পীড়া প্রতিহত ঠেকানে তোমাকেই মেনেছি—

সবল শ্লোক কিংবা কৃতকার্য আয়াত।
