# শ্রীরাধিকার মন

Author: ইসিয়াক
Published: 2019-12-24
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8/

শ্যামের বাঁশির দোদুল দোলা ,  
শ্রীরাধিকার মনে।  
প্রেম বিরহে কাটে অহর্নিশ,  
দুরন্ত ভরা যৌবনে।

কৃষ্ণ অভিমুখে সদা সর্বদা  
রাইকিশোরীর দুনয়ন ।  
অন্তর কাঁপে অবিদ্যমানতায়,  
অস্থির চঞ্চলমন।

হায় রাধিকা কি হেতু তুমি,  
এতোটা অভিমানী।  
কৃষ্ণ তোমার, তোমারই আছে ,  
রইবে তোমার ই জানি।

অবিনশ্বর প্রেম এমনিতো হয়,  
শত অভাব জ্বালা ।  
মদিরা মাতাল তব জীবন মন,  
যেন কণ্টক মালা।

সাধনার ধন শ্যাম প্রিয়জন,  
হৃদয় মানিক্য তোমার।  
তাহাতে বিলীন তব মনপ্রাণ  
তাহাতেই একাকার।
