# শ্রাবণের দীর্ঘশ্বাস

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-08-01T10:00:03+00:00
- Updated: 2020-08-02T19:04:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

 

বৃষ্টির ছোঁয়ায় নাইট কুইনের পরাগরেণু জুবুথুবু,  
আধখানা মৃগাঙ্ক বিনাতারে আলোকিত করেছে মনন-দ্বার।  
সেইপথে সঙ্গী হয়েছে প্লাজমা দশাস্থিত উজ্জ্বলতর, সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড।  
রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ঠিক অভিসারে মেতে উঠেছে-  
শ্বেত-বসনা মৃগাঙ্ক, রাতের অঘোষিত রানী।  
শেষপ্রহরের আলো-আঁধারির ভাঁজে ভাঁজে রহস্যময়ী নারীর আঁচল লেপ্টে আছে মায়াবিনী ধুম্রজালে;  
প্রভঞ্জনে তরঙ্গায়িত আশার দ্বিধার দোলাচল-  
কৃষ্ণকালো সরোবরে বিম্বের সন্তরণ আশাবরী-মূর্ছনায়।  

পঙ্কিলতায় ডুবে গেছে কাঁচ-চোখের আঙ্গিনা,  
শিড়দাঁড়া বেয়ে শীতল অনুভূতির সর্পিল চলাচল।  
আঁধারের বনলতারা হারিয়ে যায় মিশরের সুপ্রাচীন নীল-নদের অববাহিকায়;  
রাতের তিনপ্রহরে ভেসে আসে করুণ আর্তনাদের নিরাকার প্রহেলিকা –  
দীর্ঘশ্বাসের বিটপী শ্রাবণধারায় লকলকিয়ে বেড়ে ওঠে ওষ্ঠের প্রাচীর চুমে।  
দ্বিভূজের কোণে স্বরদায়িণী বীণায় আছড়ে পড়ে নীহারিকা-কণা।  
মৃগনাভিতে আত্নার ক্রন্দন উপহাসের সুগন্ধি ছড়ায়।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
