# শ্রম

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2014-05-23T14:56:57+00:00
- Updated: 2014-05-23T14:56:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/

---

ঘর ভর্তি প্রবল বিশুদ্ধ বাতাস,আমি জানলায় পৌঁছুতে পারছিনা ।  
এক মুঠো বাতাসের জন্য শুধুই হাঁস-ফাঁস ।  
নাছোড় বান্দা আমি,তবুও জানলাতেই ঝাঁপিয়ে বেড়াই ।  
কতবার আছড়ে পড়লে উঠে দাঁড়াতে পারব ! জানিনা ।

দরবেশ হতে হবে না জেনে পুণ্যের হিসাব রাখিনি,  
যাইনি মসজিদে বা মন্দিরে ,  
পরম রহস্যের উন্মোচন! শুধুই পণ্ডশ্রম।

 

=============================================================  
এই যদি হয় লেখার ছিরি তা না লেখাই ভাল,জানি তো,কিন্তু কেন জানিনা ছিটেফোঁটা লেখার ইচ্ছেটা ফাঁকা মাথা  
সত্ত্বেও চড়েই বসল,নিরুপায় এই সামান্য আমি ।

---

Comments: 52 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/#comments
