# শ্রমিক

Author: সিকদার সাদ রহমান
Published: 2019-05-04
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/

♥#শ্রমিক ♥

কোন এক চৈত্রের খা খা রোদ্দুরে  
আমি ঘর্মাক্ত শ্রমিক।  
মাথায় এক পরিবার বোঝা  
আর ক্লান্ত হওয়া সময়  
কপাল থেকে ঘাম টেনে  
নামিয়ে ফেলি দু আংগুলে।  
দম ফালানের সময় নেই  
রোদ বৃষ্টি ঝড় কিংবা কোন ভুলে।

খরতাপে সামান্য বিশ্রামের আশে  
কখনো রমনায় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে  
সবুজ ঘাসের উপরে এলিয়ে দেই দেহ।  
আমরা শ্রমিক, ইতর জাতি  
আমাদের আপনা বলে নাই কেহ।

বেলা শেষের কাব্যে  
আমার গল্পের হয় না কোন ঠাঁই  
ক্লান্ত দেহে গামছা নিয়ে  
ঘাম মুছে পুনশ্চঃ ঘরে ফিরে যাই।

#সিকদার\_সাদ\_রহমান  
০৪-০৫-২০১৯
