# শ্রমজীবী মানুষ

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-07-03T02:59:30+00:00
- Updated: 2021-07-03T02:59:30+00:00
- Category: [ছড়া](https://sonelablog.com/category/literacy/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

---

1. ৪+৪+৪+১

জগজ্জুড়ে শ্রমজীবীর———- নেইতো কভু তুল

জগতের এই উন্নয়নের———–তারাই হলো মুল।

অবহেলা করাে না ভাই————-সম্মান টুকু দাও

তারাই দেশের শ্রেষ্ঠ সন্তান——-কাছে টেনে নাও।

শ্রমজীবীর গায়ের ঘামে———–তৈরি ধরার সব

মালিক শ্রেণির শোষণ থেকে——রক্ষা করো রব।

শ্রমিক হলো দেশের স্তম্ভ ——— তাদের সম নাই

আধুনিক এই সভ্যতার যুগ———- মর্যাদাটা চাই।

সকাল দুপুর ক্লান্ত ক্লান্ত————- কেটে যায় দিন

এত খাটা খাটনি করি ————-শুধু পেটের ঋণ।

হাড় ভাঙ্গা এই পরিশ্রমে ————–লালন করি ছা

রোদ বৃষ্টি সদা প্রিয় ———————কিছু বলি না।

মাঠে ফলে সোনা ফসল———- কৃষকের ওই নাম

তাদের কাজের জন্য তারা——পাই না ন্যায্য দাম।

শোষণের ওই যাঁতাকলে———–জীবনটা রে শেষ

মালিক শ্রেণি শীতাতপে ———— বসে বলে বেশ।

সুখীজনে সুখে থাকে—————-চাষার শ্রমের ফল

শ্রমজীবীর সারাজীবন ————–থাকে দুখে’র দল।

ভেবে ভেবে পায় না ভাষা ————-কীসের জন্য কি

খেটে খেটে জীবনটা শেষ —————–জন্ম বৃথা ছি।

রচনাকালঃ
2. ০২/০৭/২০২১

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/#comments
