# শ্রদ্ধা নিবেদন

Author: শুভ মালাকার
Published: 2015-12-17
Category: কবিতা
Tags: ১৬ ডিসেম্বর, কবিতা, বাংলাদেশ, বিজয়, শ্রদ্ধা নিবেদন, স্বাধীনতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8/

শ্রদ্ধা নিবেদন  
\===============================  
এখনো যার জন্মিছে ধরায়-  
স্বাধীনতা জন্মেই তারা চায়।  
মোদের পিতারাও চেয়েছিল তা-  
তাই মোরা পেয়েছি স্বাধীনতা।

কত মাতা পুত্র হারা, কত বোন ভাই হারা-  
হয়েছিল সেই সংকটময় ক্ষনে।  
স্বাধীনতার বাহক তারা, স্বাধীনতার ধারক তারা-  
স্বাধীনতা পাওয়াও কেবল তাদের গুণে।

আজ এই ডিসেম্বরের ষোল-য়-  
স্বাধীন ভাবে নাচ্ছি, খেলছি, গাইছি গান।  
শত আনন্দের মাঝেও তাদের মনে হয়-  
স্বাধীন করিতে মোদের, দিল যারা প্রাণ।

একাত্তরের এই দিনে শত্রু নিধন করে-  
মুক্ত মনে জীবন-বিলিয়ে স্বাধীন করল যারা।  
মোদের করে গেল ঋণী রক্তদান করে-  
কি-ই বা দিব ওদের, ভালবেসে ফুল ছাড়া।

আজিকের শুরু হয় তাদের স্বরন করে-  
দুঃখ হয় মোরা হতে পারিনি মুক্তি যোদ্ধা।  
তাই করছি মিছিল, গাইছি গান, পথের প্রান্তরে-  
তাদের নিয়ে, আর করছি নিবেদন অন্তরের শ্রদ্ধা।
