# শ্যামকালিয়া সোনা বন্ধুরে- রাধারমণ এর গান-৩

- Author: [শিশির কনা](https://sonelablog.com/author/shishir-kona/)
- Published: 2013-08-17T05:17:22+00:00
- Updated: 2013-08-17T05:30:02+00:00
- Category: [সঙ্গীত](https://sonelablog.com/category/misc/song/)
- Tags: রাধারমণ এর গান, শ্যামকালিয়া সোনা বন্ধুরে
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/08/hqdefault.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/08/hqdefault.jpg)  
শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু  
নিরলে তোমারে পাইলাম না।।  
আমার মনে যত দুঃখ ছিলরে, বন্ধু  
খুলিয়া কইলাম না।

ফুলের আসন ফুলের বসনরে,  
আরে ও বন্ধু, ফুলেরই বিছানা।।  
(ও তোমার) হৃদকমলে চুয়াচন্দন রে বন্ধু ছিটাইয়া দিলাম না  
নিরলে তোমারে পাইলাম না।

ক্ষীর ক্ষীরিয়া মাখন ছানারে,  
আরে ও বন্ধু, রসের ও কমলা।।  
(ওই আমার) দুই হস্তে চান্দ মুখ রে বন্ধু তুলিয়া দিলাম না  
নিরলে তোমারে পাইলাম না।

ভাইবে রাধারমণ বলেরে, আরে ও বন্ধু  
মনে যেই বাসনা।।  
(ওরে) তোমারও পিরীতে আমায় রে বন্ধু নিরাশা কইরো না  
নিরলে তোমারে পাইলাম না।

[**ফাতেমাতুজ্জোহরা অসাধারন কন্ঠে গানটি শুনুন ।**](http://www.youtube.com/watch?v=xV5y891fJ34)

[রাধারমনের পূর্বের পোস্ট](http://sonelablog.com/archives/4113)

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0/#comments
