# শ্বেত-ভালুুকের দাপাদাপি

- Author: [শাহ আলম বাদশা](https://sonelablog.com/author/shahalambadsha/)
- Published: 2014-07-15T17:32:26+00:00
- Updated: 2014-07-15T17:32:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf/

---

# [!\[download\](http://bondhublog.com/wp-content/uploads/2014/07/download7-300x141.jpg)](http://bondhublog.com/wp-content/uploads/2014/07/download7.jpg)

মানবতার বাগানে শ্বেত-ভালুুকের দাপাদাপি  
আর শ্বেত-সন্ত্রাস চলবে কতকাল—  
দেখবো কত আর হৃদয়ের রক্তক্ষরণ  
কিংবা আহত পায়রার ব্যর্থ উড়াল  
আর কতদিন প্রভূ আর কতকাল?  
[!\[download (8)\](http://bondhublog.com/wp-content/uploads/2014/07/download-8-300x159.jpg)](http://bondhublog.com/wp-content/uploads/2014/07/download-8.jpg)  
কাগুঁজে বাঘের মতো লক্ষ বিবেক  
কতকাল বলো থাকবে বিবেকহীন  
এত রক্তের আঁখরেও দেখবোনা কি  
অনাগত অনাবিল সেই সুখের চিন্।  
আর কতকাল প্রভূ আর কতদিন।।  
![](https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTtRdtXsDKEuy35KBtHbF2RZ_WwkY9iHUqKS5oyYrbLEEIg_RR8)  
প্রেমের বন্ধন ছিঁড়ে হলো চূরমার  
চৌদিকে নাচে নিঃলাজ দূরন্ত কীট  
নিরেট দেয়ালেও ঠেকলো যে পিঠ  
এত রক্তক্ষরণ প্রভূ আর কত আর?  
প্রেমের বন্ধন ছিঁড়ে হলো চূরমার।।  
![](https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ453xc_BS7gyU__4wvc5SYeAL6qegvYmK6YW1A3b9JSsTsfoohhQ)  
রক্তে রক্তে ভরে গেলো সিন্ধু-ফোরাত—-  
ক্ষণেক্ষণে ওঠে আর ছোটে রক্তের বান  
তোমায় ছাড়া কারেও ডাকেনা আর  
ইরাক ফিলিস্তিন ইথিওপিয়া আফগান!  
প্রভূ, মানবতা আজ পরাজিত পেরেশান।।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf/#comments
