# শ্বাস

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-06-28T06:34:27+00:00
- Updated: 2020-06-30T03:29:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

======================  
এক একটা শ্বাস যেনো না পাওয়ার  
কিছু খোঁজার সৃষ্টি স্বাদ!  
তবুও ভাবতে হয় গভীর রাতের ভাবনা-  
যাচ্ছে এভাবেই চেনা জানা ভাঙ্গা বাদ;

নতুন প্রভাত জেনো প্রজাপতির ডানায়  
ছন্দবিরল গান একটু একটু শুনতে  
চাওয়া শিশির বিন্দু- এমন কি উড়ন্ত  
ধূলিকণা, অথচ পাখির নিশ্বাস চাই সোনালি  
আকাশের জোছনায়;

ঘাসফুলের মেলা- মধ্যদুপুর একলা  
রঙবিরল ফড়িং শুধু দুলছে দুলছে কোন বেলা  
অনুভূতি যাচ্ছে ছুঁয়ে- ভীষণ আঁধার  
নাকের ভেতর শ্বাস- তবুও কষ্ট বুঝে না-  
এমন হাসির একটা চাঁদ।

১৪ আষাঢ় ১৪২৬, ২৮ জুন ২০  
———————————-

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
