# শোকাহত

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-08-14T06:28:40+00:00
- Updated: 2021-08-14T06:28:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a4/

---

হায় রে আমরা কি উল্টো পান্ডে

ও দেখিকে স্বাধীনতার উল্লাস

আর আমার বুকে বুলেটের রক্ত নদ!

কি বিবেক শূন্যময় আকাশ;

কোনদিন জাগ্রত হবে না?

একটি প্রশ্ন, ভাবনার অন্তরায়

বয়ে যায় হাজার নদ নদী খালবিল।

ধিকার জানাই ঐ হায়নাদের;

 উত্তরসূরিদের কথায় ভাবলে

কবিতার লোম ঘেমে বৃষ্টি ঝরে

সত্যই আহত, আমরা শোকাবহ

অথচ নিজ রক্তশিরায় বিদ্বেষী মনোভাব

শান্তির পায়রা উড়ানো সময়-

লেখা হয়ে যায় চির অমলিন-অতঃপর

আমরা, প্রজন্মরা গভীর শোকাহত।

৩০ শ্রাবণ ১৪২৮, ১৪ আগস্ট ২১

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a4/#comments
