# শৈশব

- Author: [সাদিয়া শারমীন](https://sonelablog.com/author/sadia-sharmin/)
- Published: 2020-02-01T15:03:11+00:00
- Updated: 2020-02-01T15:03:11+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b6%e0%a6%ac-2/

---

চোখ বুজলেই দেখতে পারি  
বিশাল,সবুজ মাঠ,  
শিশির ভেজা ঘাসের ডগা,  
স্নিগ্ধ ভোরের সাজ!

চোখ বুজলেই দেখতে পারি  
শ্যাওলা ধরা দেয়াল,  
সেই দেয়ালের ওপাশেতে,  
দুষ্টু মিষ্টি কোলাহলে,  
মনটা বেখেয়াল!

চোখ বুজলেই দেখতে পারি  
আকাশ জোড়া মেঘ,  
মেঘ বাহনে,দূরের দেশে,  
বৃষ্টিস্নাত তনু মনে  
হঠাৎ নিরুদ্দেশ!

চোখ বুজলেই দেখতে পারি  
আমার ছেলেবেলা,  
শৈশবটা দিচ্ছে উঁকি,  
সকাল-সন্ধ্যা বেলা!

> শৈশব# সাদিয়া শারমীন।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b6%e0%a6%ac-2/#comments
