# শৈশব…।

- Author: [নিবিড় রৌদ্র](https://sonelablog.com/author/roudra6/)
- Published: 2016-07-05T18:50:02+00:00
- Updated: 2016-07-05T18:50:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b6%e0%a6%ac-%e0%a5%a4/

---

অত্যন্ত মনে পড়ে সেই প্রত্যন্ত দিনগুলোকে

জীবন বড্ড সরল রূপকথা- প্রথা- শোলকে

উড়ন্ত ঘুড়ি দূরন্ত বক

তেঁতুলের ডালে পেঁচার নোলক

সকালে শিশির মাড়িয়ে-

উত্তরে ধানক্ষেত পেরিয়ে

মাঠে- গিয়েছি কুমারের হাঁটে- জেলের ঘাটে

বেড়িয়েছি এ মেলা ও মেলা গিয়েছে বেলা কেটে।

 

সন্ধ্যায় ঘরে ফেরা পাখি আঁধারে ডাকাডাকি

আমি যতটুকু পারি পা টিপে উঁকি মেরে দেখি-

দেখি সারসের ডানা- ছানা- কিছু পাখি অচেনা

রাত বাড়ে- বাড়ে নিরবতা তবু মনে ভয় ছিল না

 

আজ যদিওবা কিছু নেই

তবু আছে প্রাণ- তবুও আছে প্রেম

নিয়ে যাও যা যা লাগে

আলো আছে চেরাগে

যদি চাও হাত- পাও- ভেতরের বাহিরের সব,

শুধু ফিরিয়ে দাও কলরব- আমার সেই শৈশব।

 

 

শৈশব

০৬.০৭.২০১৫

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b6%e0%a6%ac-%e0%a5%a4/#comments
