# শৈল্পিক

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2013-11-04T09:57:27+00:00
- Updated: 2013-11-04T09:57:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95/

---

ষোড়শী রাত কে নিস্তব্ধ করে কল্পবিলাস  
তোমার অববাহিকায় চকচকে জীবন্ত ভ্রূণ  
আমার অধর বেয়ে চুইয়ে পরে ভালবাসা  
বিষাক্ত দংশনে তোমায় শান্ত করতে এসেছি নারী,  
বুক ছাতিমে এঁকে দিতে চাই গোধূলি বিলাস  
সাত রঙা ক্যানভাসে হাজার রঙা প্রেমালু অবগাহন।

আসবে এ মোহনায় ?  
থৈ থৈ ঘোলাটে জলে আমি তোমায় পুর্ণতা দিতে প্রস্তুত।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95/#comments
