# শেষ সুগন্ধি

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-11-29T05:50:40+00:00
- Updated: 2014-11-29T05:50:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf/

---

বাই দ্যা ওয়ে, তোকে কি বলেছি কখনো  
আমার সুগন্ধীর শিশিটায় আজকাল  
কেবলই শূন্যতা, হাহাকার ?  
সেই অবিরাম উন্মাদনা, ঘনঘন শ্বাস  
সবই নিঃসাড় নিঃসঙ্গ আজ।

তোকে তো বলিনি, ইদানিং সাদা বিছানায়  
ব্যথাহীন সহজতর মৃত্যু কামনায়  
যন্ত্রগুলোর সীমাহীন প্রচেষ্টা ।  
অসুধের ঘ্রানে ডুবে থাকি দিবা-নিশি  
অসুধের শিশিটায় কেবলই সুগন্ধী খুঁজি।

 

তোকে কিন্তু বলেই রাখি শেষ কথাটি

আসবি যখন খবর পেয়ে শেষ বিদায়ে

শেষ সুগন্ধী মাখিয়ে দিবি কপাল ছুঁয়ে

শেষ দেখাটা দেখে নিবি একটু নুইয়ে ।

 

## আতর…

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf/#comments
