# শেষ বেলা

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-08-01T05:15:16+00:00
- Updated: 2022-08-01T05:15:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

*হাসির দাঁতে- চাঁদ ঢেকেছে ঠোঁট;*  
*মাটির পরশ আর কতখানি দোসর*  
*সবই মাথার মুকুট ঝলসে উঠে-*  
*নদীর পার কিংবা নদের বালুচর*  
*হাসির কান্না এক অদ্ভুত গোধূলি বেলা*  
*সন্ধ্যা যেনো আনন্দ মুখর ভোরের প্রত্যাশা*  
*অথচ চোখ নুনের খনি সম্পদ;*  
*নীরবে দীর্ঘশ্বাস গোপনে হেঁটে চলা-*  
*কতদূর প্রণয়ের দোসর, সোনালি দেহের*  
*খেলা, সংসার শ্রাবণ প্রাসঙ্গিক শেষ বেলা।*  
১৭ শ্রাবণ ১৪২৯, ০১ আগস্ট ’২২

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
