# শেষ বিকেলের প্রণয়(শেষের কিছু অংশ)

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2019-11-15T02:08:26+00:00
- Updated: 2019-11-15T10:47:21+00:00
- Category: [উপন্যাস](https://sonelablog.com/category/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-2/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0/

---

গল্প লিখে চলেছি গল্প। একজন মৃত্যুপথযাত্রী মানুষের জীবন সায়াহ্নের অন্ধকারে এসে ক্ষণিক আলো পাওয়া ও সেই আলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া তীব্র আকাঙ্ক্ষা থেকেই শিরোনাম ‘শেষ বিকেলের প্রণয়’ নাম দিয়েছি। ইচ্ছে ছিলো  শেষ বিকেলের রোদ্দুর হবে আমার উপন্যাসের শিরোনাম । কিন্তু আমার আগেই কেউ এ শিরোনামে গল্প গুচ্ছ লিখেছেন। তাই নামটি পরিবর্তন করতে হলো

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে আমার বই প্রকাশ পাবে। আমার জন্য দোয়া করবেন

*তুমি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছো মৃত্যুর দ্বারপ্রান্তে,*  
*আর আমি কতো নিখুঁত ভাবে আপন হস্তে লিখে যাচ্ছি সে গল্প।*  
*তুমি একটু একটু করে প্রতিনিয়ত যুদ্ধ করছো মৃত্যুর সাথে,*  
*আর আমি নিস্তব্ধ পাথরের মতো শুধু দেখছি চেয়ে চেয়ে।*  
*তুমি অপেক্ষা করছো কখন নিভবে তোমার জীবন প্রদীপ,*  
*আর আমি প্রতীক্ষা করছি কখন ঘটবে এ গল্পের সমাপ্তি।*  
*প্রাণহীন কংক্রিটের তৈরী মূর্তি হলেও হতো ফেটে চৌচির,*  
*রক্ত মাংসের তৈরী কঠিন মানবী আমি এখনো রয়েছি স্থির।*  
*আমাকে নাম যশ খ্যাতি অর্জন করতেই হবে-*  
*তোমার জীবনের শেষ পরিণতির গল্প লিখে,*  
*কারণ তুমি চেয়েছো দেখতে আমায় সাফল্যের শীর্ষে।*  
*আমারই এই হাতে কাগজ কলম না দিয়ে-*  
*যদি এক শিশি বিষ তুলে দিয়ে বলতে খেতে,*  
*হয়তো মুক্তি পেতাম এই বিভৎস মৃত্যুর যন্ত্রণা থেকে।*  
*কতোটা পোড়া কপাল হলে বুকে পাথর বেঁধে,*  
*প্রিয় মানুষের শেষ পরিণতির গল্প লিখতে হয় কেউ কি জানে?*

 

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0/#comments
